ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পদ্মায় ধরা পড়ল ৮০ কেজি ওজনের বাঘাইড়!

ads

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ৮০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মো. জহিরের জালে মাছটি ধরা পড়ে।  জানা যায়, সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন।  এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ওই আড়তে ভিড় জমায়।


আড়তে ৮০ কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৫৫ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এই দামে ডাকে কিনে নেন। পাইকারী মাছ বিক্রেতা মো. মোখলেছুর রহমান জানান, ৮০ কেজি ওজনের বাগাইড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইড় মাছ আমরা দেখিনি। মাছটি ঢাকার পাইকারদের কাছে বিক্রি করবেন বলে জানান মোখলেছুর রহমান।

ads
ads
ads

Our Facebook Page